Durga Pooja
সন্ধান

আরও প্রবন্ধ খবর

দেখুন:
  • শুধু ভয় না, আছে দায়িত্বও

    আনন্দবাজার - ১৪ ঘন্টা আগে

    খবরটা জেনে পৃথিবী জুড়ে বহু পুরুষের দু-তিনটে হৃৎস্পন্দন এলোমেলো হয়ে গিয়েছে। বহু নারী বুকে হাত দিয়ে আঁতকে উঠেছেন, মা গো, এই নৃশংসতার নাম ডাক্তারি! শক পাওয়ার মতোই খবর নিশ্চয়ই। হলিউডের শীর্ষ অভিনেত্রী, সৌন্দর্য আর যৌন আবেদনের মূর্ত প্রতীক অ্যাঞ্জেলিনা জোলি তাঁর স্তনযুগল কেটে বাদ দিয়েছেন সেখানে ক্যানসার আক্রমণের আশংকা ছিল বলে! আরও »শুধু ভয় না, আছে দায়িত্বও

  • আমরা সে ভাবে তাঁকে পড়লামই না

    আনন্দবাজার - ১৪ ঘন্টা আগে

    সাদাত হাসান মান্টো-কে উপমহাদেশের দাঙ্গা ও দেশভাগের শ্রেষ্ঠ কথাকার বললে এত দিনে মনে হয় কেউ আর আপত্তি করবে না। দেশভাগের যন্ত্রণা, ছিন্নমূল মানুষের হাহাকার, দাঙ্গার আতঙ্ক, সাম্প্রদায়িকতার বিষাক্ত বিদ্বেষ এত নিপুণ দরদে আর কে-ই বা চিত্রিত করেছেন? দুর্ভাগ্য আমাদের, মান্টোর অধিকাংশ রচনাই উর্দুতে, আর সেকুলার ভারত শত্রুরাষ্ট্র পাকিস্তানের এই জাতীয় ভাষার চর্চাকে সর্বতোভাবে নিরুৎসাহিত করেছে। তাই ইংরাজি অনুবাদে, ইংরাজি-শিক্ষিত সাহিত্যপাঠকের সংকীর্ণ … আরও »আমরা সে ভাবে তাঁকে পড়লামই না

  • জোলি কে পিছে

    আনন্দবাজার - রবি, ১৯ মে, ২০১৩

    ক: এ তো মার্ডার! জোড়া খুন! খ: ছিছিছি! কথায় বলে, উন্নত স্তনের বিকল্প হতে পারে একমাত্র উন্নততর স্তন! গ: স্যালুট কিন্তু! কী সাহস! ওই গ্ল্যামার-গ্ল্যান্ড, বাজার-জাগানিয়া, ইষ্ট-ইউএসপি এক দানে খচাৎ! ক: ব্র্যাড পিট কিছু বলল না? খ: বলেছে ‘হিরোইক’। ড়: মানে? ক্ষ: ‘হিরোইক’ হচ্ছে ‘সেক্সি’র উলটো। পিট এ বার ওর খুব প্রশংসা করবে আর অন্য মেয়ের সঙ্গে লটঘট করবে। আরও »জোলি কে পিছে

  • যতটা সঞ্চয় ছিল, তাতেই শিল্প হতে পারত

    আনন্দবাজার - বুধ, ১৫ মে, ২০১৩

    সুদীপ্ত সেনের ‘সাফল্য’-র গল্পটা ঠিক কী, সেটা শিব্রাম চক্রবর্তী টের পেয়েছিলেন। তাঁর এক গল্পে তিনি প্রথমে হর্ষবর্ধনের থেকে একশোটা টাকা ধার করেছিলেন। তার পর, গোবর্ধনের থেকে ধার করে হর্ষবর্ধনকে শোধ করেছিলেন। ফের হর্ষবর্ধনের থেকে ধার করে গোবর্ধনকে শোধ। এ ভাবেই চলছিল। কিন্তু শিব্রামই হাঁফিয়ে উঠলেন। দু’ভাইকে ডেকে তিনি বলে দিলেন, হর্ষবর্ধনবাবু ভাইকে মঙ্গলবার একশো টাকা দেবেন, আর গোবর্ধন শুক্রবার দাদাকে একশো টাকা। আমার আর এই ছোটাছুটি … আরও »যতটা সঞ্চয় ছিল, তাতেই শিল্প হতে পারত

  • আনন্দে আছি, আনন্দেই থাকিব

    আনন্দবাজার - রবি, ১২ মে, ২০১৩

    বাইশ নম্বর সুকিয়া স্ট্রিটের বাড়ির ‘বাঁ দিকে একটা গলি। সে-ধারে ছাপাখানার শিক-দেওয়া একটা ছোটো জানলা ছিল।... রোজ বিকেলে একপাল ছোটো ছেলে ওই জানলার বাইরে প্রত্যাশী হয়ে দাঁড়িয়ে থাকত। ... লক্ষ্মী হয়ে অপেক্ষা করলে, একজন রাগী প্যাটার্নের ভদ্রলোক ছোটো জানলাটি খুলে সকলকে একটা করে রঙিন ছবি দিতেন।’ (সুকুমার, লীলা মজুমদার)। আরও »আনন্দে আছি, আনন্দেই থাকিব

  • আরেক রকমের আলো

    আনন্দবাজার - বৃহস্পতি, ৯ মে, ২০১৩

    সেটা ছিল একটা ঝড়ের রাত। ফুলডাঙায় এক প্রবীণ কবির বাড়ি থেকে পদ্যপাঠ সেরে ঝোড়ো বাতাস ঠেলতে ঠেলতে আমার সীমান্তপল্লির আস্তানা ‘দুঁহুঁ’-তে ফিরছি। পথে বেশ কয়েক জায়গায় গাছ পড়েছে। সে সব এড়িয়েই শান্তিনিকেতন আশ্রমের অন্ধকার পথে রিক্সা এগোচ্ছে। থেকে থেকে আকাশে বিদ্যুৎ রেখার আলোকলতা। কখনও সখনও গায়ে এসে লাগছে বৃষ্টির আলতো ছোঁওয়াচ। আরও »আরেক রকমের আলো

  • ‘সেই শূন্যগর্ভ গীতাঞ্জলি নয়’

    আনন্দবাজার - বৃহস্পতি, ৯ মে, ২০১৩

    বইটির নাম Talks in China. ১৯২৪-এ প্রথম সংস্করণ প্রকাশিত হয়। সে বইয়ে ছিল সে বছর ১২ এপ্রিল থেকে ৩০ মে চিনে দেওয়া রবীন্দ্রনাথের কিছু বক্তৃতা। সেগুলি বক্তৃতা হিসেবেই ছাপা হয়েছিল, স্থাননির্দেশ-সহ। তখনও তাদের ছেঁটেকেটে মিলিয়েমিশিয়ে প্রবন্ধ করা হয়নি। সেটা হয়েছিল তড়িঘড়ি তৈরি ১৯২৫-এর সংস্করণে। তার ভূমিকায় প্রশান্তচন্দ্র মহলানবিশ আগেরটিকে সম্পূর্ণ ‘ভ্যানিশ’ করে জানাচ্ছেন, বক্তৃতাগুলি এই প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে এবং ‘দ্য … আরও »‘সেই শূন্যগর্ভ গীতাঞ্জলি নয়’

  • রুসো, ভলতেয়ার ও পবিত্রতা

    আনন্দবাজার - মঙ্গল, ৭ মে, ২০১৩

    তিনটি সংলাপে ‘বিপ বিপ’ আওয়াজ ও একটি দৃশ্য বাদ দিয়ে আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিকের আসন্ন ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’। সিনেমাওয়ালা ও সেন্সরওয়ালাদের ঝগড়া নতুন নয়। এই সব ঘটনা আজকাল গা-সওয়া হয়ে গিয়েছে। কিন্তু যুক্তিক্রম? ছবিতে শিক্ষক স্বস্তিকা ও তাঁর ছাত্র অনুব্রতর চুমু খাওয়ার দৃশ্য ছিল। রিভিউ কমিটি জানিয়েছেন, দৃশ্যটি কেটে বাদ দিতে হবে। তাঁদের যুক্তি, এর ফলে educational sanctity নষ্ট হবে। আরও »রুসো, ভলতেয়ার ও পবিত্রতা

  • ‘শাসককে হতে হবে সিংহ এবং শৃগাল’

    আনন্দবাজার - মঙ্গল, ৭ মে, ২০১৩

    সঞ্চয়িতা, সঞ্চয়িনী, সারদা... ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে কি না জানি না, কিন্তু ইতিহাসকে বার বার মনে পড়ে, এ ব্যাপারে সন্দেহ নেই। বামফ্রন্ট সরকারের প্রথম জমানার অর্থমন্ত্রী সহ অনেকে স্মরণ করিয়ে দিয়েছেন, সঞ্চয়িতাকে সে যুগে কী ভাবে সরকার সংসারপত্র গোটাতে বাধ্য করেছিল, এবং তার শিক্ষা কেউ নিল না কেন। আরও »‘শাসককে হতে হবে সিংহ এবং শৃগাল’

  • দেশ খাদের কিনারায়, নেতারা নির্বিকার

    আনন্দবাজার - মঙ্গল, ৭ মে, ২০১৩

    ক্রমবর্ধমান হিংসা ও হানাহানির মধ্যে ১১ মে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন। এই প্রথম পূর্ণ সময় ক্ষমতায় থাকার পরে একটি নির্বাচিত সরকারের হাত থেকে অন্য নির্বাচিত সরকারের হাতে শাসনক্ষমতা অর্পিত হতে চলেছে। স্বভাবতই এই নির্বাচন নন্দিত হচ্ছে এক নজিরবিহীন ঘটনা রূপে। এটা এমন এক সন্ধিক্ষণ, যা একই সঙ্গে সঙ্কট এবং সুযোগ, উভয়ই ঘনিয়ে তুলছে। অথচ নিষ্প্রভ রাজনীতিকরা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চিন্তায় এতই মগ্ন যে, দেশকে … আরও »দেশ খাদের কিনারায়, নেতারা নির্বিকার

  • লও ফিরে সে অরণ্য

    আনন্দবাজার - সোম, ৬ মে, ২০১৩

    বাবুমশাই এ বার সত্যিই উড়লেন! অন্তত তাঁর বিপুল পরিমাণ বইগুলি, তাদের শতসহস্র পরিবর্তন-পরিমার্জন সমেত এ বার উড়াল দিল ইন্টারনেটের আকাশে। সৌজন্য, ভারত সরকার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। রবিবার বিশ্ববিদ্যালয়ে ‘বিচিত্রা’ নামে যে বৈদ্যুতিন রবীন্দ্র-রচনাসম্ভারটির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাতে রবীন্দ্র-গবেষকদের উপকার কতটা হবে তা সময়ই বলবে, কিন্তু আপাতত এই পৃথিবীর একটা বড় উপকার হল, বহু গাছ বেঁচে গেল, ভবিষ্যতেও … আরও »লও ফিরে সে অরণ্য

  • একটা মুখ ভাবায়

    আনন্দবাজার - রবি, ৫ মে, ২০১৩

    আরও »একটা মুখ ভাবায়

  • একটি কাহিনি এবং একটি প্রস্তাব

    আনন্দবাজার - শুক্র, ৩ মে, ২০১৩

    সমস্যাটি পুরনো, অথচ ইতিহাস থেকে শিক্ষা নিতে সাধারণ মানুষ কেমন যেন পরাঙ্মুখ। অবশ্য বলা হবে যে, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের শ্রেণিভুক্ত যাঁরা, তাঁরা লাগামছাড়া মূল্যবৃদ্ধির শিকার, কাজ পাচ্ছে না বহু পরিবারের ছেলেমেয়েরা, সংসার চালানো প্রায় সাধ্যের বাইরে, এই অবস্থায় অনেককেই লোভের শিকার হতে হয়; ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ কথাটা, ধরেই নেওয়া হয়, নিছক কথার কথা। পশ্চিমবঙ্গে একটি বিশেষ ‘চিট ফান্ড’-এর কীর্তিকলাপ এখন সেই আস্তিক মানুষগুলোকে হতভম্ব … আরও »একটি কাহিনি এবং একটি প্রস্তাব

  • তিনি শুধুই যোদ্ধা?

    আনন্দবাজার - মঙ্গল, ৩০ এপ্রিল, ২০১৩

    নববর্ষের সূচনায় আনন্দবাজার পত্রিকায় (ক্রোড়পত্র ‘তথাস্তু’, ১৫-৪) ‘যদি’ মর্মে বেশ কয়েকটি লেখা ছাপা হয়েছিল। তার প্রথমটিই নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কিত। লেখক স্বপন দাশগুপ্ত। এটি অতীব সুখের, তার কারণ এই যে, দীর্ঘ সময়ের ব্যবধানেও এই ব্যক্তির সম্বন্ধে সাধারণের ঔৎসুক্য আজও বর্তমান। কিন্তু লেখকের শেষ বক্তব্যনেতাজি সুভাষচন্দ্র বসু শুধুই যোদ্ধা বা বীর মানা যায় না! আমি তাঁর বিস্তৃত লেখা ও কাজ থেকে কয়েকটি মাত্র উদ্ধৃতি করছি। আরও »তিনি শুধুই যোদ্ধা?

  • অভিশপ্ত স্বর্গ

    আনন্দবাজার - রবি, ২৮ এপ্রিল, ২০১৩

    এই সেই রাস্তা? এটাই পৌঁছে গিয়েছে দুনিয়ার উচ্চতম রণক্ষেত্রে? একটু আগে পেরিয়ে এসেছি সেই ফলক। ‘ওয়েলকাম টু খারদুং লা। দ্য হায়েস্ট মোটরেব্ল রোড ইন দ্য ওয়ার্ল্ড।’ নেমে ছবি তোলা, সেনা চেকপোস্টে পারমিট দেখানো। আর, তখনই আঠারো হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে এক ফৌজি জওয়ান দেখালেন, ‘‘ওই দেখুন। ও পাশটা হিমালয়। এ দিকে কারাকোরাম।” আরও »অভিশপ্ত স্বর্গ

  • কর্মসংস্কৃতি মাপা হবে কী করে

    আনন্দবাজার - বৃহস্পতি, ২৫ এপ্রিল, ২০১৩

    পশ্চিমবঙ্গে অফিস-কাছারিতে কর্মসংস্কৃতি ফেরানোর তাগিদ মাঝেমধ্যে উঠে থাকে। কিন্তু একটা মৌলিক প্রশ্নের সদুত্তর সচরাচর পাওয়া যায় না। কর্মসংস্কৃতি মাপা হবে কী করে? বিশেষ করে সরকারি কাজে? দশটা পাঁচটা অফিসে হাজির থাকলেই যে কর্মসংস্কৃতির ধ্বজা ওড়ে তা তো নয়, যদিও কর্মসংস্কৃতি পরিমাপ করতে সেটুকু নিশ্চিত করা বোধহয় প্রথম পদক্ষেপ হওয়া উচিত। আরও »কর্মসংস্কৃতি মাপা হবে কী করে

  • দারিদ্র কি কেবল ক্যালরি দিয়ে মাপা যায়

    আনন্দবাজার - বুধ, ২৪ এপ্রিল, ২০১৩

    ভারতের রাজ্যগুলোর অভ্যন্তরীণ বৈষম্য নিয়ে আমরা আগের লেখায় আলোচনা করেছি। (‘নতুন মানব উন্নয়ন রিপোর্ট কোথায়’, ১০-৪) এ বার আলোচনা করতে চাই বিভিন্ন রাজ্যে দারিদ্রের হার নিয়ে। আলোচনাটাকে দুটি পর্বে ভাগ করব। প্রথম পর্বে আমরা দেখব, কী ভাবে দারিদ্র মাপা হয়। দ্বিতীয় পর্বে দেখব, বিভিন্ন রাজ্যে দারিদ্রের মাত্রা কী ভাবে পালটাচ্ছে এবং এখন সেই মাত্রার বিচারে কোন রাজ্য কোথায় দাঁড়িয়ে। আরও »দারিদ্র কি কেবল ক্যালরি দিয়ে মাপা যায়

পৃষ্ঠা ক্রমসজ্জা

(534 স্টোরি)